Letest

6/recent/ticker-posts

যেভাবে Termux এ Crunch টুল ইনস্টল করবেন এবং একটি মাস্টার ওয়ার্ডলিস্ট তৈরি করবেন। সম্পুর্ণ টিউটোরিয়াল।

আসা করি সবাই ভালো আছেন। এই টিউটোরিয়াল থেকে আপনি শিখতে পারবেন কিভাবে crunch টুল ইনস্টল করতে হয় এবং কিভাবে crunch টুল ব্যবহার করে একটি মাস্টার ওয়ার্ডলিস্ট তৈরি করতে হয়।

আপনি যদি না জানেন Termux কি এবং কিভাবে ব্যাবহার করতে হয়। তাহলে আগে এই পোস্টটি পড়ুন - 



যে ভাবে termux এ Crunch ইনস্টল করবেন এবং একটি মাস্টার ওয়ার্ডলিস্ট / পাসওয়ার্ড লিস্ট তৈরি করবেন।



আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে crunch টুল ব্যাবহার করে একটি মাস্টার ওয়ার্ডলিস্ট তৈরি করতে হয়। আপনি এটিকে পাসওয়ার্ড লিস্ট ও বলতে পারেন। Brute force অ্যাটাক করার জন্য ওয়ার্ডলিস্ট / পাসওয়ার্ড লিস্ট অনেক বড় একটি বিষয়। কাস্টম ওয়ার্ডলিস্ট ব্যাবহার করলে দ্রুত সময়ে কাংখিত ফলাফল পাওয়া সম্ভব হয়।  তাই সম্পুর্ণ পোস্টটি ভালো করে পড়বেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় তবে নিচের এই টিউটোরিয়াল উপর একটি ভিডিও আছে সেটিও আপনি দেখতে পারেন। এছাড়া নিচে কমেন্ট করেও জানতে পারেন।



Crunch কী?

 ক্রাঞ্চ (Crunch) হলো একটি ওয়ার্ডলিস্ট তৈরি করার টুল।  এটি ব্যাবহার করে যেকোনো কীওয়ার্ড এর উপর ভিত্তি করে ওয়ার্ডলিস্ট তৈরি করা যায়।  এটি সমন্বয় ও বিন্যাসের মাধ্যেমে ওয়ার্ডলিস্ট তৈরি করে দিতে পারে।  আমরা এখানে কিছু নির্দিষ্ট প্যাটার্ন ও সিম্বল ব্যাবহার করে মাস্টার ওয়ার্ডলিস্ট তৈরি করবো ।







যা যা লাগবে:


2. Character list 



ইনস্টলেশন প্রক্রিয়া:


1. প্রথমে নিচের কমান্ডটি টাইপ করে Termux এর প্যাকেজ লিস্ট আপডেট করে নিন। 

pkg update

2. তারপর, Crunch টুলটি ইনস্টল করার জন্য নিচের কমান্ডটি টাইপ করুন।    

pkg install crunch

3. এখন crunch টুলটি রান করার জন্য নিচের কমান্ডটি টাইপ করুন।   

crunch




Crunch ব্যাবহার প্রণানি:


প্রথমে Crunch ব্যবহার করে আমরা একটি সাধারণ ওয়ার্ডলিস্ট তৈরি করবো। আর এর জন্য টাইপ করুন,  

1. crunch <min> <max>

উদাহরণ: crunch 4 4



*min = পাসওয়ার্ডের সর্বোচ্চ দৈর্ঘ্য
*max = পাসওয়ার্ডের সর্বনিম্ন দৈর্ঘ্য


2. crunch <min> <max> <charset>

উদাহরণ: crunch 4 4 123

*charset = এর মানে হলো আপনি যে ক্যারেক্টটার গুলোর উপর ওয়ার্ডলিস্ট তৈরি করবেন, ওই গুলো দিবেন। 


এখন আমরা একটি জটিল এবং মাস্টার ওয়ার্ডলিস্ট তৈরি করবো। 

3. crunch <min> <max> <charset> -t <pattern>

উদাহরণ: crunch 4 4 abcd -t ab%%


*t <pattern> = এখানে আপনি যে ক্যারেক্টটার গুলোর দিয়ে প্যাটার্ন বানাতে চান, ওই গুলোর মেটা ক্যারেক্টটার গুলো দিবেন। 


মেটা ক্যারেক্টটার গুলো হলো:

% - সংখ্যার জন্য এটি ব্যাবহার করুন
@ - ছোট হাতের অক্ষরের জন্য এটি ব্যাবহার করুন 
  , - বড় হাতের অক্ষরের জন্য এটি ব্যাবহার করুন 
  ^ - স্পেশাল সিম্বল বা চিহ্নর জন্য এটি ব্যাবহার করুন 

4. crunch <min> <max> <charset> -t <pattern> -c <num>


উদাহরণ: crunch 4 4 abcd -t ab%% -c 9



*-c <num> = এর মাধ্যমে আপনি কত গুলো লাইন পাসওয়ার্ড চান সেটা সেট করে দিতে পারবেন। 


5. crunch <min> <max> <charset> -t <pattern> -s <word>

উদাহরণ: crunch 4 4 abcd -t ab%% -s ab12

* -s <word> = এর মাধ্যমে আপনি কোন ওয়ার্ড থেকে পাসওয়ার্ড লিস্ট শুরু হবে সেটা সেট করতে পারবেন। 


6. আপনি চাইলে কাস্টম ক্যারেক্টটার লিস্ট ব্যাবহার করেও ওয়ার্ডলিস্ট তৈরি করতে পারবেন। এর জন্য প্রথমে ক্যারেক্টটার লিস্ট কে Termux এর হোম ডিরেক্টরিতে আনতে হবে। সে জন্য নিচের কমান্ডটি টাইপ করুন। 

cp <file path> $HOME


ক্যারেক্টটার লিস্ট ব্যাবহার করার জন্য নিচের কমান্ডটি টাইপ করুন,

 crunch <min> <max> <charset> -t <pattern> -f <charset file name> charset name

উদাহরণ: crunch 4 4 abcd -t ab%% -f charset.lst lalpha


7. ওয়ার্ডলিস্ট ফাইলটি সেভ করার জন্য নিচের কমান্ডটি টাইপ করুন,
 crunch <min> <max> <charset> -t <pattern> -o <file name>

উদাহরণ: crunch 4 4 abcd -t ab%% -o wordlist.txt


আসা করি, এখন আপনি নিজেই ওয়ার্ডলিস্ট লিস্ট তৈরি করতে পারবেন। 




আজ এই পর্যন্ত। যদি পোস্টটি ভালো লাগে তবে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন নাহ। ধন্যবাদ ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ